ট্রায়ালে টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী
দি নিউজ লায়নঃ দেশে তৈরি কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশ নেওয়া হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ করোনা আক্রান্ত। করোনা পজিটিভ হওয়ার খবরটি তিনি নিজের টুইটারে জানিয়েছেন। গত ২০ নভেম্বর কোভ্যাক্সিনের তৃতীয় পর্বের ট্রায়ালে স্বেচ্ছাকর্মী হিসেবে অংশ নিয়েছিলেন ৬৭ বছর বয়সী অনিল ভিজ। কিন্তু এখন রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
শনিবার তিনি বলেন, টেস্টে আমার করোনা পজিটিভি এসেছে। যারা আমার ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে করোনা টেস্ট করার পরামর্শ দিচ্ছি। তবে ওষুধ কোম্পানি ভারত বায়োটেক এক বিবৃতিতে বলেছে, দুটি ডোজ নেওয়ার পর কোভ্যাক্সিন কার্যকর হতে শুরু করবে, তাদের টিকাটি এমনভাবেই তৈরি করা হয়েছে।
দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর টিকাটি কার্যকারিতা নির্ধারিত হতে পারে। হায়দরাবাদের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি জানিয়েছে, ভারত বায়োটেক তাদের টিকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ট্রায়াল চালিয়েছে। সুরক্ষাই হলো টিকার প্রাথমিক মানদণ্ড। তাদের দাবি, এগুলো সব নিরাপদ।

Post a Comment